রাহাদ সুমন, বিশেষ প্রতিবেদক ॥
কোরবানি দেয়া গরুর গোশত কাটার সময় স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) মো: জসিম উদ্দিন হাওলাদার(৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
১২ আগস্ট সকালে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত জসিম উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজনের সাথে কোরবানি দেওয়া গরুর গোশত কাটছিলো জসিম। এরই মধ্যে হঠাৎ সে বুকে ব্যথার বলে কয়েকবার বমি করেন।
এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা জসিমকে স্থানীয় পল্লী চিকিৎসক বিমলের কাছে নিয়ে গেলে তিনি বরিশাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তাৎক্ষনিক জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং স্বজনদের জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোকে) তার মৃত্যু হয়েছে।
এদিকে জসিমের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।