• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে কর্মরত অবস্থায় পুলিশের এসআই’র মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯, ১৫:৪২ অপরাহ্ণ
বরিশালে কর্মরত অবস্থায় পুলিশের এসআই’র মৃত্যু

শামীম আহমেদ ॥

বরিশাল জেলার আগৈলঝাড়ায় থানায় কর্মরত সদা হাস্যোজ্জল এসআই সুজন হালদার হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত সোয়া ১১টায় নাজিরপুর উপজেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন।

সুজন হালদারের অকাল মৃত্যুতে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ ও আগৈলঝাড়াবাসী তাঁর আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার দুপুরে সুজন হালদারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ভরতকাঠি গ্রামের পারিবারিক শ্মশানে অন্তোস্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।