শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর লঞ্চঘাটে ৭পিচ ইয়াবাসহ মোঃ সোহাগ হাওলাদার (২৮) ও মোঃ রাসেল সিকদার (৩২)কে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ডিবির এসআই ফিরোজ আলম মুন্সি তাদের আটক করেন। বরিশাল ডিবি অফিস থেকে পাঠানো মেইলে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত মোঃ সোহাগ হাওলাদার নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের মোঃ মাজেদ হাওলাদার এবং মোঃ রাসেল সিকদার নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মৃত হায়দার সিকদারের ছেলে।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।