• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা চাইলো প্রতারকরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৪:৫১ অপরাহ্ণ
বরিশালে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা চাইলো প্রতারকরা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। প্রতারক চক্র তার নাম ভাঙিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা দাবি করেছে।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন ইউএনও বিপুল চন্দ্র দাস।

ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেছেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোন নম্বরটি ক্লোন করে বিভিন্ন স্থানে ফোন করে টাকা চাওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। পাশাপাশি কেউ যাতে প্রতারক চক্রের খপ্পড়ে না পরেন সেই আহ্বান জানান তিনি।