• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে “আব্বা গ্রুপ” এর সন্ত্রাসী সৌরভ বালাকে জেল হাজতে প্রেরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৯:১১ অপরাহ্ণ
বরিশালে “আব্বা গ্রুপ” এর সন্ত্রাসী সৌরভ বালাকে জেল হাজতে প্রেরণ

বরিশালের দুর্ধর্ষ কিশোর সন্ত্রাসীদের দল ‘আব্বা গ্রুপ’ এর প্রধান সৌরভ বালা ও তার সহযোগি ইয়াছিন হোসেন জুয়েল আদালতে আত্মসমর্পন করেছে।

বুধবার তারা বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় বিচারক মো: আনিছুর রহমান। তাদের বিরুদ্ধে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের উপর হামলার ঘটনায় মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে।

৩১ জুলাই সকালে সিটি কলেজের মধ্যে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই গ্রুপের সদস্য মিজানুর রহমান রুবেলকে গ্রেফতার করে।

এই ঘটনায় মামলা দায়েরের পর যুগান্তর পত্রিকায় এই সন্ত্রাসী গ্রুপ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিবেদককে হত্যার হুমকিও দেয়া হয়। সিটি কলেজের অধ্যক্ষ’র উপর হামলার ঘটনার মামলায় প্রধান অভিযুক্ত সৌরভ বালাকে ৩৪দিনেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ সৌরভ বালা ও তার সহযোগি ইয়াছিন হোসেন জুয়েল আদালতে আত্মসমর্পণ করে।

জানা গেছে, সৌরভ বালা এই দীর্ঘ সময়ে ঢাকায় ছিলেন। আব্বা গ্রুপের আরেক প্রধান তানজিম রাব্বিও পলাতক ছিলো। সম্প্রতি সে বরিশালে বেশ প্রকাশ্যেই ঘুরছেন। নগরীর ফকির বাড়ি রোড, সদর রোড, বিবির পুকুর পার, বাংলাদেশ ব্যাংকের মোড়ে খোশ মেজাজে আড্ডা দিতে দেখা গেছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। ৪০ থেকে ৪৫ জনের এই কিশোর সন্ত্রাসী আব্বা গ্রুপের বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সিটি কলেজের হিসাব রক্ষক সাইদুর রহমান।

ভয়ংকর এই গ্রুপটি সদর রোড সহ আশ পাশের এলাকা নিয়ন্ত্রণে কাজ করে থাকে।