• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৭:২২ অপরাহ্ণ
বরিশালের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৭ সন্তানের জননী ও ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পানিতে ডুবে মৃত্যুবরন করেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের আঃ রশিদ মল্লিকের স্ত্রী নাজমা বেগম (৩৭) বাড়ির পাশে পুকুরে পরে যায়।

সকালে অনেক খোজাখুজির পর তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। নাজমা মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার জানায়।