• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ববিতে ভর্তি পরীক্ষা শুরু ১৮ অক্টোবর

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৩:২২ অপরাহ্ণ
ববিতে ভর্তি পরীক্ষা শুরু ১৮ অক্টোবর

ববি প্রতিনিধি ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ অক্টোবর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।