• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৩:৪৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির উদ্দিন সিকদারের নামে মিথ্যা মামলা এবং মানহানীর প্রতিবাদে মরিচবুনিয়া ইউনিয়নের জনগন এবং গণ্যমান্য ব্যাক্তিরা মানববন্ধন করেছেন।

উল্লেখ্য গত ৪/৯/২০১৯ ইং তারিখ বশির সিকদারের বিরুদ্ধে সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে নাজমুস সাদাত ট্রের্ডাস এর পক্ষে মনিরুজ্জামান টিটু সংবাদ সম্মেলন এবং ঝাড়– মিছিল করেন। মনিরুজ্জামান টিটু উল্লেখ করেন বশির সিকদার সরকারী উন্নয়ন কাজে বাধা প্রদান এবং চাদা দাবি করছেন।

এর প্রেক্ষিতে আজ সকালে বশির সিকদার এর পক্ষে এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যাক্তিরা টিটুর মিথ্যা অপবাদের প্রতিবাদে মরিচবুনিয়া ইইনিয়নে মানববন্ধন ও মিছিল করেছেন। তারা উল্লেখ করেন বশির সিকদারের বিরুদ্ধে মনিরুজ্জামান টিটু নিজ স্বার্থের জন্য মিথ্যা এবং বানোয়াট অপবাদ দিয়েছে। সমাজসেবক কালু মৃধা, এলাকাবাসীর পক্ষে আলতাফ গাজী এবং জাকির বিশ্বাস এর নেতৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপরিতমূখী এমন মানববন্ধনে আতংকে রয়েছে সাধারন জনগণ। উভয়পক্ষ সমাধানে না যেয়ে মিছিল মানববন্ধনের মাধ্যমে জোড় পূর্বক দাবি আদায়ে চেষ্টা করায় এলাকায় আতংক বিরাজ করছে।