• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পটুয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯, ১৩:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদরে বিভিন্ন অয়োজনের মধ্য দিয়ে আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এবারের সাক্ষরতা দিবসের স্লোগান ও প্রতিপাদ্য বিষয় ছিলো “ বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা”।

সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলা প্রশাসন। সকালে জেলা সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শহরের প্রধান সড়কে র‌্যালির ব্যবস্থা করেন জেলা প্রশাসন কর্তৃপক্ষ। পরবর্তীতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন হয়েছে সাক্ষরতা দিবস-২০১৯ উপলক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মতিউল ইসলাম চৌধুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান, পটুয়াখালী পৌরসভা মেয়র মহিউদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, সদর আওয়ামীলীগ সেক্রেটারি কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমান।

এছাড়াও পটুয়াখালী জেলার শিক্ষার্থী প্রতিনিধিরা উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন।