• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দূর্গাসাগর দিঘিতে প্যাডেল বোট ছাড়া, ঘাটলা চত্বর সংস্কারসহ সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯, ১৬:০৪ অপরাহ্ণ
দূর্গাসাগর দিঘিতে প্যাডেল বোট ছাড়া, ঘাটলা চত্বর সংস্কারসহ সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে প্যাডেল বোট ছাড়া, ঘাটলা চত্বর সংস্কারসহ টাইলস স্থাপন ও বটমূলের সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ মোঃ নূরুল আলম, বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, দুর্গাসাগর নাজির মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা দূর্গাসাগর দিঘিতে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের সহযোগিতায়।

দুইটি প্যাডেল বোট দর্শনার্থীদের জন্য দিঘিতে ছাড়েন পরে দূর্গাসাগরের ঘাটলা চত্বর সংস্কারসহ টাইলস স্থাপন ও বটমূলের সৌন্দর্ষবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। পরে তিনি দুর্গাসাগরকে পর্যটকদের আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন পাশাপাশি নতুন ভাবে আরও একটি পিকনিক স্পট করার জন্য স্থান নির্বাচন করেন এবং ঈদের পরেই বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন।