• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের গৃহবধুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯, ১৬:১৩ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুরের গৃহবধুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥
সাভারে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের স্ত্রী তিনি এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। স্বামীসহ নিহত খাদিজা বেগম সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৬ আগস্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসাসেবা নেন। এ সময় রক্ত পরীক্ষায় খাদিজার ডেঙ্গু ধরা পড়লেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ২৮ আগস্ট জ্বরের পরিমাণ বেড়ে যায়। তখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শনিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্যরাতে খাদিজা মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।