• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৯, ১৮:৪৫ অপরাহ্ণ
ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক

স্টাফ রিপোর্টার ॥

ঝালকাঠি শহরে শহীদ পরিবারের যায়গা দখল করতে মা’দক ব্যাবসায়ী ও ডিবি পুলিশের ফিটিং মামলায় হয়রানীর শিকার হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রবীন সাংবাদিক আসিফ মানিক।

তাকে ২ পিচ ইয়াবার ফিটিং মামলা দিয়ে আটক করে শহীদ পরিবারের বসতবাড়ীর যায়গা দখল করে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার সন্ত্রাসী দল।

জায়গা দখলকালে শহীদ মুক্তি যোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম ঝালকাঠি থানায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি উল্টো তার পুত্রকে ডিবি পুলিশের একটি সাজানো মামলায় নাম অন্তর্ভুক্ত করে আটক করে।

অপরদিকে মাদক ব্যাবসায়ী ভুমিদস্যুরা শহীদ মুক্তিযোদ্ধা পুনর্বাসনের যায়গা দখল করে অপুরনীয় ক্ষতি করেছে বলে শহীদের স্ত্রী জানান।

সাজানো মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সাংবাদিক আসিফ মানিক পুলিশের মহাপরিদর্শক এর কমপ্লেইন সেল এ অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে সরেজমিন অনুসন্ধানে জানাগেছে ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংবাদিক আসিফ মানিক তার মোটর সাইকেল রাস্তার ঢালে দোকানের সামনে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য ঝালকাঠি শহরের কৃষ্নকাঠি বিশ্ব রোড সংলগ্ন আল ফালাহ জামে মসজিদে যায়।

নামাজ শেষে বাসায় ফিরতে মটোর সাইকেল স্টারট দেয়। এসময় ঝালকাঠি ডিবি পুলিশ দোকানের সামনে বসা ঐ এলাকার মনির নামক যুবককে আটক করে দেহ তল্লাসী করে এবং সামসুর হোটলের সামনে পরিত্যক্ত স্থান থেকে ৪ পিস ই’য়াবা ট্যাবলেট উ’দ্ধার করে স্থানীয় দোকানদার ও মসজিদের মুসল্লীদের জানায় মনিরের কাছ থেকে পেয়েছি।

মামলার ১ নং স্বাক্ষী দোকানদার সামসু জানান আমরা মনিরকে ডিবি পুলিশদের তল্লাসী করতে দেখেছি এবং মাটির উপর থেকে একটি প্যাকেটে ৪ টি ই’য়াবা ট্যাবলেট উঠাতে দেখেছি।

সাংবাদিক আসিফ মানিক বা অন্য কাউকে তল্লাসী করতে দেখিনি। ২য় স্বাক্ষী ওয়ার্কসপ দোকানদার আলীম মিয়া জানান পুলিশের অভিযান কালে সাংবাদিক আসিফ মানিক ঘটনা স্থলে ছিলনা। তিনি প্রায় ৩০ ফুট দুরত্ত্বের রাস্তায় মটোর সাইকেলে বসা ছিল।

পুলিশ তার দেহ তল্লাসী ও করেনায় বা তাহার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।

তিনি বয়স্ক ও ভদ্রলোক বলে এলাকার লোক জানে। তাকে কেন এই মা’মলায় আসামী করা হয়েছে তা আমরা জানিনা।