• ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জোড়ালো আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : মির্জা ফখরুল

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ১৯:২৪ অপরাহ্ণ
জোড়ালো আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : মির্জা ফখরুল

মজিবর রহমান নাহিদ ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বর্তমান সরকার বিনা দোষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছেন, আর বসে থাকার সময় নেই, মান্দাতার আমলের মানববন্ধন করার দিন এখন আর নেই, জোড়ালো আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।”

আজ বিকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজ সারাদেশে ধর্ষণ বেড়েই বলছে, ছোট্ট শিশু থেকে শুরু করে বয়ষ্ক মহিলারাও ধর্ষনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। একই সাথে খুম-খুন হত্যাও বেড়েই চলছে। মানুষ আজ আওয়ামী সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সাবেই এই মন্ত্রী আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মাদ এরশাদ মৃত্যুবরণ করেছেন আমরা শোক প্রকাশ করছি, সৈরাচার এরশাদ সাহেবের আমলে গনতন্ত্র হরণ করেছিলেন আর আওয়ামীলীগ সেই জাতীয় পার্টির সাথে জোট বেধে করে কাজ করছেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হোসেন মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, জয়লান আবেদিন, মেজর(অবঃ) হাফিজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল হোসেন, বরিশাল জেলা বিএনিপর সভাপতি এবায়েদুল হক চাঁন সহ জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেয়।