• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে শ্রেষ্ঠ অধ্যক্ষ এম এ মাজেদ নির্বাচিত

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ১৮:১১ অপরাহ্ণ
চরফ্যাশনে শ্রেষ্ঠ অধ্যক্ষ এম এ মাজেদ নির্বাচিত

চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৯ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলনের পরিচালনায় নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ক্রেষ্ট ও পুরস্কার বিরতণ করেন। কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ ছাড়াও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ ও মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ সুপার মাওঃ ছালউদ্দিনসহ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কারকৃত করা হয়।