• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাম সরোয়ারের স্ত্রী’র শয্যা পাশে মেয়র সাদিক

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯, ০০:২৬ পূর্বাহ্ণ
গোলাম সরোয়ারের স্ত্রী’র শয্যা পাশে মেয়র সাদিক

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সমকালের সাবেক সম্পাদক মরহুম গোলাম সরোয়ারের সহধর্মীনি অসুস্থ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

গত ১৫ আগস্ট রাত ১০ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান মেয়র। এসময় তিনি তার সার্বিক খোঁজ খবর নেন এবং তিনি চিকিৎসকের কাছে শারীরিক আবস্থার খবর নেন।