• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় বরিশালের সোহেল রানা নিহত

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯, ১৫:৩২ অপরাহ্ণ
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় বরিশালের সোহেল রানা নিহত

বিডি ক্রাইম ডেস্ক ॥ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম সোহেল রানা (৩২)।

বুধবার ভোর ৬টার দিকে নগরীর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বরিশাল সদর বন্দর থানা এলাকার নড়কাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

তিনি ইটাহাটা এলাকায় এজেড ফ্যাশন নামে একটি কারখানার অপারেটর ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি একেএম কাউসার চৌধুরী জানান, নিহত সোহেল রানা সপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন।

ভোর ৬টার দিকে নাইট ডিউটি শেষে বাইসাইকেলে তিনি বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় পৌঁছলে চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল রানা মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।