• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গলাচিপায় আইন শৃংঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯, ১৫:৫৬ অপরাহ্ণ
গলাচিপায় আইন শৃংঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইশরাত মাসুদ, গলাচিপা ॥ গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা সভা ও মাসিক উন্নয়ন সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা।

সভায় গলাচিপা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় এবং শান্তি শৃঙ্খলা উন্নয়ন বিশেষ করে হত্যা, খুন, স্কুল কলেজে টিনএজ যুবকদের ইভটিজিং, চাঁদাবাজী, মাদক নিয়ন্ত্রক, নারী ও শিশু নির্যাতন এবং পণ্য পরিবহনের শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান মো: বাবুল মুন্সী, গলাচিপা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদী, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা খান, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মু. শাহজাহান মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ। সভায় বক্তারা বলেন গত এক মাসে গলাচিপার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ইউপি চেয়ারম্যানবৃন্দরা গলাচিপা থানায় বিভিন্ন মামলায় গলাচিপা থানার গোলঘরে নানাবিধ সালিশ ও সমন্বয় নিয়ে ইউপি চেয়ারম্যানরা অসন্তোষ প্রকাশ করেন।

এছাড়া সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের ইভটিজিং বন্ধে প্রশাসনের সাথে অভিভাবকদের সভা করা সহ উপজেলা পরিষদের যুবকদের বেপরোয়া আনাগোনা এবং আড্ডা দূরীকরণে সকলে সমন্বিত ভাবে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতি বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে সকল জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন ও সমাজের সচেতন মহলকে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। আইন শৃঙ্খলা সভার পূর্বে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে সকল সরকারি সেবা সমূহ ও জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানান।

সভা শেষে উপজেলা চেয়ারম্যান মু. সাহিন এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জণপ্রতিনিধি ও সংস্লিষ্ট সদস্যদের সমন্বয়ে উপজেলার সার্বিক বিষয়ে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।