• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গর্ভপাতকৃত ভ্রূণ ব্যাগে ভরে থানায় হাজির তরুণী

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ১৮:২২ অপরাহ্ণ
গর্ভপাতকৃত ভ্রূণ ব্যাগে ভরে থানায় হাজির তরুণী

বিডি ক্রাইম ডেস্ক ॥ এক লম্পট প্রেমিক কর্তৃক প্রেমিকার গর্ভপাত ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রেমিকা তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে গর্ভপাতকৃত ৬ মাসের সন্তান ব্যাগে ভরে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে, রংপুরের গংগাচড়া উপজেলায়। বুধবার লম্পট জনি ও তার বন্ধু শিমুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

থানাসুত্রে জানা যায়, উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলেরহাট ঘাঘটটারী এলাকার আব্দুল খালেকের মেয়ে ও ধনতোলা আর ইউ স্কুল এন্ড কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী। আর অভিযুক্ত জনি উপজেলার ঘাঘটটারী ভাংনী এলাকার বিশাদ আলীর ছেলে। তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে তরুণীকে জনি একাধিক বার ধর্ষণ করে। একারণে পতরুণীটি গর্ভবতী হয়ে পড়ে। তারপর থেকে তরুণীটি জনিকে বিষয়টি জানিয়ে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু তারপর থেকেই জনি টালবাহানা করে দিন অতিবাহিত করতে থাকে।

এ বিষয়ে অভিযোগকারী তরুণী জানায়, “জনি আমাকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। আমার গর্ভে সন্তান এলে জনিকে বিষয়টি জানাই। জনি গর্ভের সন্তান নষ্ট করে বিয়ে কথা বললে আমি তার কথায় রাজি না হয়ে বিয়ের জন্য চাপ দেই। একপর্যায়ে জনি ঢাকায় পালিয়ে যায়। তখন আমার গর্ভের সন্তানের বয়স ৪ মাস। তারপরে মোবাইলে জনির সাথে যোগাযোগ করতে করতে আমার গর্ভের সন্তানের বয়সও ৬ মাস পার হয়।“

তিনি আরও বলেন, গত সোমবার বিকালে রংপুর শহরের ক্লিনিকে কর্মরত জনির বন্ধু শিমুল আমার কাছে এসে জনির সাথে বিয়ের কথা বলে আমাকে শহরে নিয়ে যায়। সেখানে শিমুল আমাকে বাসায় রেখে বলে জনি এখানে আসার জন্য বেড়িয়ে পরেছে। আমি তার কথায় বিশ্বাস করে জনির জন্য অপেক্ষা করতে থাকি। অপেক্ষার এক পর্যায়ে শিমুল কৌশলে আমার খাবারের সাথে ওষুধ খাওয়ালে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমার গর্ভপাত হয়ে ৬ মাসেরও বেশি বয়সের সন্তান নষ্ট হয়ে যায়। তারপর আমি ওই নষ্ট সন্তানকে কৌশলে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসি। পরিবারের লোকজনকে অবগত করে বুধবার থানায় আসি জনি ও তার বন্ধু শিমুলের বিরুদ্ধে মামলা করার জন্য।“

ওসি মশিউর রহমান বলেন, ‘মেয়েটি গর্ভপাত ঘটানো ভ্রূণটি নিয়ে থানায় এসেছেন। মেয়েটি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার রাত থেকে আসামিদের গ্রেফতারের অভিযান চালছে।’