• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯, ১৪:৫১ অপরাহ্ণ
কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ

????????????????????????????????????

কাউখালী প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃক আয়োজিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহআলম তালুকদার, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, প্রধান উদ্যোগক্তা ও সমাজ সেবক মোঃ আল মামুন রনি প্রমুখ।

অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। এসময় অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।