• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় মহিপুর মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোর উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ০২:১৩ পূর্বাহ্ণ
কলাপাড়ায় মহিপুর মাধ্যমিক বিদ্যালয় সততা স্টোর উদ্বোধন

তানজিল জামান জয়, কলাপাড়া ॥ কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গণমাধ্যম কর্মী নাসির উদ্দিন বিপ্লব। এছাড়া শিক্ষার্থী মো. হাসান ও সুরাইয়া বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।

দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের আর্থিক সহযোগিতায় এ বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের চর্চার জন্য দুর্নীতি প্রতিরোধে এ সততা স্টোর চালু করা হয়।