• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় কিশোরীকে মুখ চেপে ধর্ষণ ॥ ধর্ষকসহ সহযোগী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৮:১০ অপরাহ্ণ
কলাপাড়ায় কিশোরীকে মুখ চেপে ধর্ষণ ॥ ধর্ষকসহ সহযোগী গ্রেফতার

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে হাত বেধে মুখ চেপে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত আট টার দিকে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বর্বর এ ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ধর্ষক, বখাটে জুয়েল (২০) ও তার সহযোগী মাদক কারবারি মিঠুকে (২০) গ্রেফতার করেছে। এ ঘটনায় হতভাগী কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও ভিকটিম সুত্রে জানা গেছে, সারা দিনের কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বাসায় ফিরে কিশোরীর বাবা নদীতে মাছ ধরতে যায়। আর মা ওই কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দুরের পুকুরে গোসল করতে যায়। এরই মধ্যে কিশোরী একা ঘরে ফিরছিল। পথিমধ্যে ওৎ পেতে থাকা অভিযুক্ত জুয়েল ও মিঠু জাপটে ধরে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত বেধে মুখ চেপে ধর্ষণ করে। দারিদ্রতার কারনে দুই বছর আগে পঞ্চম শ্রেণিতে পড়া শেষে ওই কিশোরীর শিক্ষাজীবন ঝরে গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভিকটিমকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে।