• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এমপি টিপুর প্রভাবে চলছে ছদ্মনামে একাধিক লঞ্চঘাট

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৭:০১ অপরাহ্ণ
এমপি টিপুর প্রভাবে চলছে ছদ্মনামে একাধিক লঞ্চঘাট

শামীম আহমেদ ॥

বরিশালের মূলাদীতে এমপি গোলাম কিবরিয়া টিপু ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে ১০/১৫টি ঘাট চালাচ্ছে। বিআইডব্লিউটি’এ এর মূল ইজারাদারদের পাশ কাটিয়ে ছদ্মনামে এসব লঞ্চঘাটগুলো বানানো হয়েছে। এর ফলে সরকার বিআই ডব্লিউটিএর ইজারাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। অণ্যদিকে চরম বিপাকে পরেছে ঘাট ইজারা নেয়া মালিকপক্ষ।

বুধবার দুপুরে বরিশাল রিপোটাস ইউনিটি কার্যালয় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন লঞ্চ ঘাট ইজারাদার ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার মনিরুজ্জামার মনির। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠকালে এমপি টিপুর লঞ্চ কোম্পানীকে দেয়া ছদ্মনামের ছিদ্ম নামের ঘাটের সময়সুচী বাতিলেরর দাবী করেন। তিনি বলেন, ঢাকা- বরিশাল ভায়া নন্দীবাজার,ঢাকা- টরকি,সুযমনি,মাদারীপুর,মুলাদীসহ ১৮ লঞ্চ সময় সুচী অনুমোদন নিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে এমপি গোলাম কিবরিয়া টিপুর ক্ষমতার প্রভাব ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ ( বিআইডব্লিউটিএ)ও চেয়ারম্যান কমডোর মাহাবুবুল আলম সহ কয়েকজন কর্মকর্তার যোগসাজসে এমপি টিপুর মালিকানাধীন মেসাস ফারহান ও মেসাস আগরপুর নেভীগেশন কোম্পানীকে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সময় সুচীর অনুমোদন দেয়।

এ কারনে লঞ্চঘাট ইজারা নেয়া মালিকদেও লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়। এমন কি এ অবস্থা চলায় ওই এলাকায় হাজার হাজার মানুষের মধ্যে উত্তেজনা সহ জানমালের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। লিখিত বক্তব্যে মনির, এমপি টিপুর ক্ষমতার প্রভাবের বিভিন্ন কমকান্ডের কথা বলে তার রাজনীতির বিতকির্ত কমকান্ডের চিত্র তুলে ধরেন। বলেন, তিনি বিএনপির রাজনীতি করতেন। পওে আবার জাতীয় পাটিতে যোগদিয়েছেন।কিন্তু তিনি এখনো বিএনপি জামাতের লোকজন নিয়ে রাজনীতি করেন এবং তাদেরপ পুর্নবাসন করতে কাজ করেন। এমনকি সে আওয়ামীলীগ নিধনে কাজ করেন। এ ব্যপাওে এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন, আমি বিআইডব্লিউটিএর সকল নিয়ম মেনে লঞ্চঘাট গুলো পরিচালনা করছেন। এক প্রশ্নের জবাবে জানান সকল ঘাট পরিচালনার জন্য অনুমোদন রয়েছে। বলেন, সরদার মনির আমার কাছে একটি লঞ্চ ভাড়া নিতে আসছিল না দেয়ার কারনে সে আমার বিরুদ্বে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ অভন্তরীন নৌ পরিবহন ( বি আই ডব্লিউটিএর) পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ মোঃ আবু জাফর হাওলাদার জানান, এই বিষয় টি তিনি অবগত নন।