• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঋণের দায়ে মা-বাবা-স্ত্রীকে হত্যা করে ব্যবসায়ীর আত্মহনন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ১৬:৩০ অপরাহ্ণ
ঋণের দায়ে মা-বাবা-স্ত্রীকে হত্যা করে ব্যবসায়ীর আত্মহনন

আন্তর্জাতিক ডেস্ক ॥

ভারতের কর্ণাটক প্রদেশে গুলি করে মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলেকে হত্যা করে এক ব্যবসায়ী নিজে আত্মহননের পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় ভোরে রাজ্যের চামারাজনগর জেলার গান্ডলুপেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, ব্যবসায় বিপুল লোকসান ও ঋণের ভারে জর্জরিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন ওম প্রকাশ ভট্টাচার্য (৩৮) নামে ওই ব্যক্তি।

নিহতরা মূলত রাজ্যের মাইসুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তারা সেখান থেকে গান্ডলুপেট এলাকায় ওম প্রকাশের এক বন্ধুর রিসোর্টে ওঠেন। সেখানেই এ ঘটনা ঘটে।

চামারাজনগরের পুলিশ সুপারিনটেনডেন্ট এইচডি আনন্দ কুমার বলেন, এক ব্যক্তি পরিবারের চারজনকে খুনের পর আত্মহত্যা করেছেন। প্রথমে পরিবার প্রধান ওম প্রকাশ সবার কপালে গুলি করেন। পরে নিজের মুখে গুলি করে আত্মহত্যা করেন তিনি। মনে হচ্ছে, এতে সবার সম্মতি ছিল। কাউকে জোর করার প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বাকি নিহতরা হলেন- ওম প্রকাশের স্ত্রী নিকিতা (৩০), ছেলে আর্য কৃষ্ণ (০৪), বাবা নাগরাজ ভট্টাচার্য (৬৫) ও মা হেমা (৬০)। রিসোর্টের কাছাকাছি একটি জমিতে তাদের মরদেহ পাওয়া যায়। রাত ৩ টার দিকে পরিবারটি ওই রিসোর্ট থেকে বের হয়ে পার্শ্ববর্তী জমিতে যায় ও ওই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ জানিয়েছে।