• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯, ১৭:৩৪ অপরাহ্ণ
ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার (১২ আগস্ট) গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রতি বছরের মতো এবারো দলীয় নেতা-কর্মী, লেখক-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক বুদ্ধিজীবীসহ সব শ্রেণী-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন গণভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথমে দলীয় নেতা-কর্মী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণী-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপে বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার কর্মকর্তা, বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।