• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন মনিটরিং

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ২২:১৯ অপরাহ্ণ
ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন মনিটরিং

বিডি ক্রাইম ডেস্ক ॥ আজ ৯ আগস্ট সন্ধা ৭ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় নগরীর জাগুয়া বাজার গরুর হাট এবং চৌমাথা বাজার গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ক্রেতা বিক্রেতার ও ইজারাদার দের সাথে কথা বলেন।

পাশাপাশি রুপাতলী বাসস্ট্যান্ডে এবং বরিশাল লঞ্চঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন বিষয় নিয়ে যাত্রী এবং লঞ্চ এবং বাস মালিকদের সাথে কথা বলেন। মনিটরিং কার্যক্রম পরিচালনা করের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাব্বির আহমেদ এসময়, উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মোঃ সাইফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশের সদস্যরা।