• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পোশাক বাজার

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ১৮:১৭ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পোশাক বাজার

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের এই খুশিকে ভাগাভাগি করে নিতে সকলের মাঝেই যেন ভিন্ন এক আমেজ। যদিও এ ঈদে প্রধান লক্ষ্য হচ্ছে পশু কোরবানি দেয়া, তারপরও সামর্থ্যবানরা এই ঈদেও পোশাক-আশাক কেনাকাটায় সাচ্ছন্দবোধ করে থাকে। নতুন কাপড় ছাড়া যেন ঈদের আনন্দই মাটি। হোক খুব দামি কিংবা স্বল্প দামি। ঢাকার বিভিন্ন শপিং গুলোতে ঘুরে থাকছে এই পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। তবে এখনো জমে উঠেনি ঈদের বাজার।

ঈদ উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলো বাহারি সাজে সাজলেও ক্রেতা তেমন নেই। এবার বিপণিবিতানগুলোর চিত্র একেবারেই ভিন্ন। নেই কোন ভিড়-বাট্টা। নেই বেচাকেনার হাঁকডাক। দফায় দফায় বন্যা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে ঈদের বাজারে নেই আনন্দের হাওয়া। স্বাভাবিক অবস্থার চেয়েও এবারের ঈদে বিক্রি খারাপ বলে জানান দোকানিরা। ক্রেতারা বলছেন, কোরবানির ঈদে পশু কেনায় বাজেট বেশি থাকায় পোশাক-আশাকে বরাদ্দ কম। তবে ঈদের দু’-তিন দিন আগে থেকে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

শপিংমল গুলোতে ঘুরে দেখা গেছে, বিভিন্ন পণ্যে পর্যাপ্ত ছাড় দেয়া হলেও কেনাকাটা জমে ওঠেনি। ফ্যাশন হাউস গুলো এখন পর্যন্ত পাঞ্জাবি বউনি করতে পারেনি তাদের মনের মত। অথচ সকাল ১০টা থেকে খুলে বসে আছে। এ অবস্থা শুধু একটি দোকানে নয়, বেশিরভাগ দোকানেরই একই অবস্থা। তবে শিশুদের পোশাক, জুতা ও প্রসাধনসামগ্রীর দোকানে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। যদিও ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। কিন্তু মার্কেটে ক্রেতার সমাগম তেমন নেই। বেশিরভাগ বিপণিবিতানে বিক্রেতাদের গল্প করেই সময় কাটাতে দেখা গেছে।ঈদ শপিং এ মডেল হয়েছেন – মিথিলা, পূলক, সীমন্ত, আমিনুল ইসলাম। ছবি – জয়।