• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমতলীতে ৫ মাদক বিক্রেতা আটক

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১৭:২১ অপরাহ্ণ
আমতলীতে ৫ মাদক বিক্রেতা আটক

mde

আমতলী প্রতিনিধি ॥

আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমতলী থানার পুলিশ সোমবার রাতে ৫ মাদক বিক্রেতাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাধব, এসআই নজরুল, এসআই ইমন, এসএসআই কামাল, এএসআই ফয়সাল, এএসআই ইব্রাহিম ও এসএসআই সিদ্দিক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে

৪নং লেকের পার, বটতলা, পল্লবী ও লঞ্চঘাট এলাকা থেকে শাওন দাস ও হৃদয় মাঝিকে ৫ পিচ ইয়াবা, লক্ষন ঘোষকে ৫০ গ্রাম গাঁজা, জুয়েল গাজীকে ৬ পিচ ইয়াবা ও শাহ আলমকে ৬ পিচ ইয়াবাসহ আটক করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।