• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৭:১৫ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশা

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একটি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাত্র-ছাত্রীদের ভোগান্তি চরমে। খানা খন্দে এখন বেহাল দশায় পরিনত হয়েছে সড়কটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠি মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়ক এটি। ইটের সলিং দেয়া রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় মাঝে মধ্যে ইট উঠে গিয়ে বড় বড় খানা খন্দে পরিনত হয়েছে। রাস্তাটিতে যাতায়াতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগনের ভোগান্তির যেন শেষ নেই। সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দ হয়ে গর্তে বৃষ্টির পানি জমে থাকায় রিক্সা, ভ্যানসহ এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইটের সলিং সড়কটির চলা চলের অনুপযোগী হয়ে পড়ায় এবং এলাকার মুসুল্লিদের মসজিদে যেতে সমস্যা, বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে সমস্যা, ভ্যান, রিক্সা চলাচল করতে না পারায় অসুস্থ বা গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যেতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় বলে জানান।

এলাকাবাসীর দাবী অনতিবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য আহবান জানান।