• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি

আগামী দুই বছরের মধ্যে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯, ১৬:৫১ অপরাহ্ণ
আগামী দুই বছরের মধ্যে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস

বিডি ক্রাইম ডেস্ক ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার দেশের সব শিল্প কারখানায় আগামী দুই বছরের মধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায়। সে জন্য বিদ্যুতের মত বিদেশ থেকে গ্যাসও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নসরুল হামিদ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ কম হচ্ছে, এখন প্রতিদিন ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়, কিন্তু প্রতিদিন গ্যাসের চাহিদা হলো ৩ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। সে কারণে বিদ্যুতের মত গ্যাসও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ভারত থেকে বছরে ১০ হাজার টন গ্যাস কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চীন, কোরিয়া, নেপাল থেকেও চিন্তা করা হচ্ছে। এর ফলে দেশের গ্যাসের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

গ্যাসের চাহিদা মেটাতে সরকার ভোলাসহ দেশের কয়েকটি জায়গায় গ্যাস উত্তোলনের চেষ্টা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সে উদ্যোগ সফল হলে বরিশাল, খুলনা, যশোরসহ দক্ষিনাঞ্চলে গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে।