• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে স্বামীর ঘর থেকে টাকা ও স্বার্নালংকার নিয়ে উধাও স্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৪, ২০২৪, ২১:৫৪ অপরাহ্ণ
বেতাগীতে স্বামীর ঘর থেকে টাকা ও স্বার্নালংকার নিয়ে উধাও স্ত্রী

Oplus_0

বেতাগী প্রতিনিধি॥ স্বামীর ঘর থেকে ৮৬ হাজার টাকা ও স্বার্নালংকার নিয়ে পালিয়েছে স্ত্রী লাভলী বেগম (৪৩)। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামে। বেতাগী থানা একটি জিডি দায়ের করেন লাভলী বেগমের স্বামী কবির হোসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বেতাগী থানার প্রাপ্ত জিডি থেকে জানা গেছে, কবির হোসেন ও তার বিবাহিত স্ত্রী লাভলী বেগমকে নিয়ে বিবিচিনি ইউনিয়নের রানীপুর বাজারে লাকসু গাজী’র বাড়িতে একটি কক্ষ ভাড়া থাকতেন।

গত জুন মাসের ২ তারিখ সকাল সাড়ে নয়টায় কবির হোসেনের রানীপুর বাজারের ভাড়াটিয়া বাসা থেকে নগদ ৮৬ হাজার টাকা , স্বর্নের চেইন, লকেট, বালা ও নূপুরসহ প্রায় চার লাখ টাকার স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।

এরপর তার স্বামী রাজমিস্ত্রীর কাজ থেকে সন্ধ্যায় বাসায় নেই। লাভলীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় বাধ্য হয়ে কবির হোসেন গত ৩ জুন বেতাগী থানায় একটি জিডি দায়ের করেন।

এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,’ থানায় জিডি করা হয়েছে এবং সকল থানায় এই পালিয়ে যাওয়া সংবাদ পাঠানো হয়েছে।