• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিষখালী নদী থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৬, ২০২৪, ২০:৩৬ অপরাহ্ণ
বিষখালী নদী থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটায় বনের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় থাকা হরিণের দু’টি মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ ও চারটি শিং উদ্ধার করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিষখালী নদী মোহনা লালদিয়া চরের বন থেকে এগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিষখালী নদী পথে কিছু আসাধু লোক হরিণ শিকার করে পাচার করছে। পরে বিষখালী নদীর মোহনা লালদিয়া চরের বনে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় হরিণের দু’টি মাথা, নয়টি চামড়া, ১১টি পা, চারটি লেজ ও চারটি শিং উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে যে এগুলো পাচারকারীরা হরিণ শিকার করে অনেক আগেই ফেলে রেখে গেছে। পরে উদ্ধার হরিণের চামড়া, মাথা, পা, শিং ও লেজ পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।