• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৮:১২ অপরাহ্ণ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে।

নিহত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফিরোজের কণ্যা শিশু মোসাঃ সাদিয়া।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়ন্তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।