স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগীতে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বেতাগী পৌর অডিটোরিয়ামে উপজেলার সরিষামুড়ি ও বুড়ামজুমদার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
পৌর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, বিশেষ অতিথি বরগুনা জাগোনারী সংস্থার প্রধান নির্বাহী হোসনেরা হাসি, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুর রব শুক্কুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু এবং বেতাগী প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী।
আলোচনা শেষে জাগোনারী’র সংস্থার সহযোগিতায় উপজেলা সরিষামুড়ি ও বুড়ামজুমদার ইউনিয়ন ২ শ পরিবারকে ৬ হাজার টাকা এবং ২ শ পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ আলু, ১ কেজি তেল, এবং ১ কেজি লবনসহ একটি হাইজিন প্যাকেট প্রদান করা হয়েছে।