• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশাল র‍্যাব-৮ এর অভিযানে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯, ২৩:৪৩ অপরাহ্ণ
বরিশাল র‍্যাব-৮ এর অভিযানে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ পিরোজপুর জেলার সদর থানা এলাকা থেকে হত্যা মামলার ৩ অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত ২৬ জুন সকাল ৬টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি রাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবার মধ্য থেকে হালিম হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে উল্লিখিত ৩ জনকে গ্রেপ্তার করেন র‌্যাবের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত শাহ আলম শেখের পুত্র মো. সিরাজুল ইসলাম শেখ (২২), মো. ওমর ফারুক শেখের পুত্র মো. হৃদয় শেখ দুলু (১৭) এবং মো. মনির দরানীর পুত্র মো. মিন্টু দরানী (৩৯)।

এদের সবার বাড়ি পিরোজপুরের রায়েরকাঠি গ্রামে। গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে র‌্যাব জানিয়েছে।