আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় জাফরুল হাসান সুমন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ বিএনপির নেতা কর্মীরা জাফরুলকে নির্যাতন করেছে।
রবিবার সন্ধ্যায় তালতলী বাজারে এঘনা ঘটে। জাফরুল হাসান সুমন তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মোছলেম উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ একটি মামলায় জাফরুল হোসেন সুমনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে সোমবার সকালে জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় জাফরুল হাসান সুমন বাবা মোসলেম আলী হাওলাদারের জন্য তালতলী বাজার থেকে ঔষধ কিনে অটো যোগে বাসায় ফিরছিল।
অটোটি বাজার থেকে কিছু দুর আসা মাত্রা একদল বিএনপির নেতা কর্মীরা জাফরুলের অটো ঘিরে ফেলে এবং তাকে টেনে হেচরে অটো থেকে নামিয়ে পাশের একটি বিদ্যুতের খুটির সাথে বেঁধে বেধরক মারধর করে। নির্যাতনের ঘটনা অনেকে প্রত্যক্ষ করলেও হামলাকারীদের ভয়ে তারা কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, জাফরুলকে বিএনপির ১০-১২ জনের একটি দল ১০-১৫ মিনিটধ ধরে ব্যাপক মারধর করেন। এসময় জাফরুল ডাক চিৎকার দিলেও ভয়ে কেউ তাকে রক্ষার জন্য এগিয়ে যাওয়ার সাহস পায়নি।
নির্যাতনের পর জাফরুল হাসপানকে বিএনপির নেতা কর্মীরা তালতলী থানা পুলিশের হাতে তুলে দেয়। জাফরুল হাসান সুমন বলেন, রবিবার সন্ধ্যায় বাবার জন্য ঔষধ কিনে অটো যোগে বাড়ি ফেরার পথে বিএনপির ১০-১২ জন নেতা কর্মীরা আমাকে গাড়ী থেকে টেনে হেচরে নামিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। পরে তারা আমার ওপর অমানষিক নির্যাতন চালায়।
নির্যাতন শেষে তারা আমাকে পুলিশে সোপর্দ করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি। জাফরুল হাসান সুমনের বাবা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোছলেম আলী হাওলাদার তার সন্তানকে বেধরক মারধরের বিচার দাবী করেন। তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বলেন, যুবলীগ কর্মী জাফরুল হাসান সুমনকে মারধরে কথা আমি শুনি নাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কালাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জাফরুল হাসান সুমনকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
সুমন ব্যাবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলার অজ্ঞাত আসামী। ওই মামলায় তাকে আটক দেখিয়ে সোমবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।