• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তালতলীতে অটো রিকশা চাপায় যুবক নিহত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৩, ২০২৪, ২০:৪১ অপরাহ্ণ
তালতলীতে অটো রিকশা চাপায় যুবক নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলীতে অটো রিকশা চাপায় নূরু জোমাদ্দার (৫০) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার মৃতুঃ সুলতান জোমাদ্দারের পুত্র নূরু জোমাদ্দার তার নিজ বাড়ি থেকে হেঁটে তালতলী বাজারে যাচ্ছিল। বাড়ি থেকে কিছু দূরে যেতে না যেতেই হঠাৎ একটি অটো রিকশা পিছন থেকে তাকে চাপা দেয়। সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে গেলে ওই অটো রিকশা ওয়ালা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। তালতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলে তাৎক্ষণিক অটো রিকশা রেখে ড্রাইভার পালিয়ে যায়। ড্রাইভারকে কেউ শনাক্ত করতে পারেনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নূরু জোমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নূরু জোমাদ্দারকে চাপা দেওয়া একটি অটো রিকশা জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।