• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে ট্রলার ডুবে নিহত -১

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ
চরফ্যাশনে ট্রলার ডুবে নিহত -১

চরফ্যাশন প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম মো. মিজানুর রহমান (৩১)। তিনি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ট্রলারের মালিক খোরশেদ মাঝি জানান, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় আটজন জেলেকে নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। জাল ফেলার পর তা তোলার সময় হঠাৎ ঝড় শুরু হলে তাদের ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা হলেও মিজানুরকে আর খুঁজে পাওয়া যায়নি।