filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 3145728;
cct_value: 5200;
AI_Scene: (-1, -1);
aec_lux: 233.0;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;
temperature: 43;
আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুঁথি দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে নতুন পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান তার জেসিকা তার তিলা জুথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সাবেক পৌর মেয়র আলহাজ¦ নাজমুল আহসান নান্নু, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ¦ শাহজাহান কবির,
ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মো. রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার,
ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফলু ইসলাম প্যাদা প্রমুখ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার। অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য গত ৫জুন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান পদে মো. মোয়াজ্জেম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসিকা তারতিলা জুঁথি নির্বাচিত হন। সোমবার তারা স্ব-স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন।