• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আমতলী উপজেলায় ব্যালট যাবে ভোটের দিন সকালে

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ১৮:০০ অপরাহ্ণ
আমতলী উপজেলায় ব্যালট যাবে ভোটের দিন সকালে

আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আমতলী উপজেলার সকল কেন্দ্রে রবিবার সকালে ব্যালট পৌছানো হবে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনের সকল সামগ্রী দায়িত্বরত কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আমতলী উপজেলায় চলছে উৎসবের আমেজ।

আমতলী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বরগুসনা-১ সংসদীয় আসনের আমতলী উপজেলায় ১লক্ষ ২৩ হাজার ৩৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ৮৬০৯৪ ও পুরুষ ভোটার রয়েছে ৮৬ হাজার ২শ’ ৪৩ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট অনুষ্ঠানের জন্য উপজেলায় ৫ প্লাটুন নৌবাহিনী, ১ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন ব্যাটালিয়ন ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ভোটের দিন রবিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হবে।

বরগুনা -১ সংসদীয় আসনে মোট প্রার্থী ১০ জন। এর মধ্যে বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু নৌকা, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান কাঁচি,ন্যাশনাল পিপলস পার্টির মো. মাহবুবুর রহমান আম, মোহাম্মদ নুরুল ইসলাম স্বতন্ত্র কেটলি, মো. ইউনুস সোহাগ তৃসমূল বিএনপি সোনালী আঁশ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. খলিলুর রহমান ট্রাক, মো. মাসুদ কামাল বিএনএম নোঙ্গর ও শাহ মো. আবুল কালাম ফুলের মালা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির মনোনিত প্রার্থি লাঙ্গল প্রতিকের মো. খলিরুর রহমান নির্বাচন থেকে সরে দাড়ানোর কারনে বর্তমানে এ আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন।

আমতলী উপজেলা সহকারী রিটানিরং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান, শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠানের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ভোটের দিন রবিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হবে। এ বিষয়ে সকল প্রস্ততি নেওয়া হয়েছে।