• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৫, ২০২৪, ১৭:১১ অপরাহ্ণ
আমতলীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজালাল মিয়া সোমবার বিকেলে সাড়ে ৪টার সময় বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (৮০)। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ঈদগা ময়দানে আমতলীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আলহজ্ব মো. শাহ জালাল মিয়ার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

গার্ড অব অনার শেষে তাকে আমতলীর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান।

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজালাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরগুনা -১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম সরোয়ার ফোরকান।