• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বাস চাপায় মাছ ব্যাবসায়ী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৮, ২০২৪, ১৯:২৬ অপরাহ্ণ
আমতলীতে বাস চাপায় মাছ ব্যাবসায়ী নিহত

আমতলী প্রতিনিধি॥ আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে বাস চাপায় মঞ্জু খান (৪৮) নামে পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মঞ্জুখান পটুয়াখালী হেতালিয়া বাজারের একজন ব্যবসায়ী শুক্রবার সকাল ৬টার এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটা যাচ্ছিল।

বাসটি শুক্রবার সকাল ৬টার সময় আমতলী- পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা মঞ্জুখানের মোটর সাইকেলটিকে চাপা দিলে মঞ্জু খান (৪৮) এবং মোতালেব হাওলাদার (৫০) নামে দু’জন গুরুতর আহত হন।

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

বরিশাল নেওয়ার পথে মঞ্জু খান মারা যান। নিহত মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকার একজন মাছ ব্যবসায়ী।

পুলিশ ঘাতক বাসটি ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় এনেছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসের চাপায় মঞ্জুখান নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। তার বাড়ী পটুয়াখালীর হেতালিয়া এলাকায়। ঘটনার পরপরই বাসটি আটক করে থানায় আনা হয়েছে।