• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সু-শিক্ষা একটি জাতিকে সমৃদ্ধ করে এবং জীবনকে সুন্দর করে: শাহাজাদা এম.পি

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ১৭:২৫ অপরাহ্ণ
সু-শিক্ষা একটি জাতিকে সমৃদ্ধ করে এবং জীবনকে সুন্দর করে: শাহাজাদা এম.পি

ইশরাত মাসুদ, গলাচিপা প্রতিনিধি ॥ সু-শিক্ষা একটি জাতিকে সমৃদ্ধ করে এবং জীবন ব্যবস্থাকে সুন্দর করে।

কলাগাছিয়া এস.এম সেকান্দার আলী চৌধুরী কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা এ কথা বলেন।

নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি প্রফেসর মফিজ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মো. মুজিবর রহমান প্যাদা, কলেজের সম্মানিত অধ্যক্ষ মিসেস রেহেনা আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা কর্মসূচি এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধান অতিথি সংসদ সদস্য এস.এম শাজহাদাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা দিয়ে বরণ করে।

নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে সম্মান বজায় রাখার স্বার্থে আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নিরোধ লাল সিকদার ও একাদশ ও দ্বাদশ এবং ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীরা।