• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় চেম্বার অব কর্মাসঃ মঈনউদ্দিন আবদুল্লাহ

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯, ১৬:৫৩ অপরাহ্ণ
ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় চেম্বার অব কর্মাসঃ মঈনউদ্দিন আবদুল্লাহ

এফ বি সি সি আই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ বলেছেন, বরিশাল বিভাগের ৬টি জেলা রয়েছে। এই ৬ জেলার চেম্বারের ৩জনকে নিয়ে আমরা বিভাগীয় পর্যায়ের বরিশাল বিভাগীয় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান মনোনীত করা হবে। যিনি এই ৬ জেলার বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। সারাদেশে প্রথম আমরা এটি শুরু করতে চাই।

গতকাল রাতে নগরীতে বরিশাল বিভাগীয় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি গঠনের এক সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগের ৬টি জেলাকে নিয়ে বরিশাল বিভাগীয় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার রাতে অনুষ্ঠিত বরিশাল চেম্বারের এক বিশেষ সভায় এফ বি সি সি আই ও বরিশাল চেম্বারের পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহর প্রস্তাবনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ব্যবসায়ীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আব্দুর রব সেরনিয়াবাত বিজনেস এ্যাওয়ার্ড প্রবর্তন ও বরিশাল আন্তজার্তিক বানিজ্যমেলা ২০২০ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিতেত্ব অনুষ্ঠিত সভা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল চেম্বারের পরিচালক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনায় প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহনকারী পরিচালকবৃন্দ বরিশাল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল চেম্বার অব কর্মাসের সভাপতি সাইদুর রহমান রিন্টু ভিডিও কনফারেন্সরের মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হন।