• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে প্রতিবন্ধী সাথে মেলামেশায় গর্ভপাত বাচ্চা খালে ভাসিয়ে দেয়ায় মেম্বার সহ আটক-৩

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ২০:২৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে প্রতিবন্ধী সাথে মেলামেশায় গর্ভপাত বাচ্চা খালে ভাসিয়ে দেয়ায় মেম্বার সহ আটক-৩

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি॥

ভোলা বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে এক জন স্বামী পরিত্যাক্তা শারীরিক প্রতিবন্ধী মহিলার সাথে অনেক দিন যাবত অবৈধ মেলামেশা করার কারনে মহিলা গর্ভবতী হয়। তিন দিন আগে মহিলাকে এ্যাবরশন করে বাচ্চা খালে ভাসিয়ে
দেয়া হয়। এ সংবাদ পেয়ে বুধবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ও বোরহানউদ্দিন থানার
অফিসার ইন-চার্জ ম. এনামুল হক সাচড়া শিবপুর খাল পাড় হতে এ্যাবরশন করা বাচ্চার লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মো: শাহাজল হক, আবু তাহের ও সফিজল গণি কে রাতেই আটক করেছেন থানা পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাচড়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে এক জন স্বামী পরিত্যাক্তা শারীরিক প্রতিবন্ধী মহিলার সাথে অনেক দিন যাবত একই এলাকার মৃত মজিদ মৃধার ছেলে আবু তাহের এবং মৃত সামছল হকের ছেলে সফিজল গণি অবৈধ মেলামেশা করার কারনে মহিলা গর্ভবতী হয়। তিন দিন আগে মহিলাকে এ্যাবরশন করে বাচ্চা খালে ভাসিয়ে দেয়া হয়। এ্যাবরশন করা বাচ্চা তুলে অন্য
এক ব্যক্তি খালের পাড়ে পুতে রাখেন এবং ২০০০০০/ টাকার বিনিময়ে শালিসি করার অভিযোগ উঠে স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহাজল হকের বিরুদ্ধে।

 

এ সংবাদ পেয়ে বুধবার বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে গিয়ে খাল পাড়ে পুতি রাখা
এ্যাবরশন করার বাচ্চাটির লাশ উদ্ধার করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী ও বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক । এঘটনায় বোরহানউদ্দিন থানায় ধর্ষন এবং অবৈধ গর্ভপাত নষ্ট করায় মামলা
দায়ের করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মো: শাহাজল হক, আবু তাহের ও সফিজল গণি কে রাতেই আটক করেছেন থানা পুলিশ।এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, ধর্ষন এবং

 

অবৈধ গর্ভপাত নষ্ট করায় থানায় মামলা করা হয়েছে। স্থানীয় মেম্বার সহ অভিযুক্ত আবু তাহের ও সফিজল গণি কে আটক করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা স্থানীয় ভাবে শালীশ বিচার করেছেন তারাও আইনের আওতায় আসবে।
এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী বলেন,
যারা এ অপরাধের সাথে জড়িত সকলকে শাস্তি পেতে হবে।