• ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৮ হিজরি

বানারীপাড়ায় এমপি শাহে আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মরণে তিনদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১২:৫৭ অপরাহ্ণ
বানারীপাড়ায় এমপি শাহে আলমের উদ্যোগে  বঙ্গবন্ধুর স্মরণে তিনদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

রাহাদ সুমন,বিশেষ প্রতিবেদক॥ প্রতিবছরের ন্যায় বানারীপাড়ায় ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের মহতী উদ্যোগে তিনদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের(পাইলট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের ব্যানারে আগামী ২৯,৩০ ও ৩১ আগস্ট দিনভর বিদ্যালয় ক্যাম্পাসে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া রোগীর রেজিষ্ট্রেশন কার্যক্রম ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

বিশেষজ্ঞ সহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উক্ত ক্যাম্পে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন।এর পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।