শামীম আহমেদ ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ ও বরিশাল উত্তর জেলা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচীতে অংশ গ্রহন সহ নিজ নিজ উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৯ই) আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে.এম. আমিনুল ইসলাম লিপন,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদি,সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল ও সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান ভূইয়া মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আগামী ৩১ই আগস্ট সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বাষির্কী পালন অনুষ্ঠানে অংশ গ্রহন।
১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ নিজ উপজেলা প্রর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ ২য় সেপ্টেম্বর শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অংশ গ্রহন করার জন্য আহবান জানান।