• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে ইয়াবাসহ আল-আমিন আটক

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ০০:০৪ পূর্বাহ্ণ
বরিশালে ইয়াবাসহ আল-আমিন আটক

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকা থেকে বুধবার(১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট রোড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের এসআই রেহান উদ্দিন। অভিযান পরিচালনাকালে মেসার্স খান ফ্রেশ ফ্রুটস নামক ফলের আড়ৎ এর সামনে থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের মকবুল শিকদারের পুত্র আল-আমিনকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এবিষয় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়।