• ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ২০:৩৭ অপরাহ্ণ
বরিশালে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

শামীম আহমেদ ॥ বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়ায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে ভীমেরপাড় কমিউনিটি ক্লিনিকের সামনে মাহিলাড়া ইউনিয়নে কর্মরত সিএইচসিপিরা তাকে এ সংবর্ধনা প্রদান করেন।

এসময় ইউপি সদস্য চাঁনমনি দেওয়ান, সিএইচসিপি আশিষ কুমার গাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।