• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় ১০ জুয়ারু আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৭:১১ অপরাহ্ণ
বরগুনায় ১০ জুয়ারু আটক

আমতলী প্রতিনিধি ॥ বরগুনার তালতলীতে জুয়ার আসর থেকে ১০জুয়ারুকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হুলাটানা গ্রামের ইব্রাহিম পহলানের বাড়ী থেকে তাদের আটক করা হয়।

এ সময় ওই আসর থেকে পুলিশ ২ হাজার ৮শ’ ৮০টাকা ও ৩বান্ডিল তাস উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে, হুলাটানা গ্রামের ইব্রাহিম পহলান (৪০), আসাদুজ্জামান কালা মিয়া (৩৫), মনির হাওলাদার (৪০), বাবুল হাওলাদার (৩৫), কচুপাত্রা গ্রামের জসিম হাওলাদার (২৮), শাহজাহান আকন (২৮), সোবাহান বয়াতী (৩২), মামুন হাওলাদার (৩০), সুলতান প্যাদা (৪২) ও কড়াইবাড়ীয়া গ্রামের আলমগীর হোসেন (৩২)।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুয়ারুকে আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।