বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই প্রতিকূলতা থেকে উত্তোলন হতে হবে। প্রত্যেকের দায়িত্ববোধ থেকে ঘর-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতের চার পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পদ্মা সেতুতে মাথা লাগবে এ ধরনের গুজবে কান দিবেন না।
সাম্প্রতিক সময়ের কোন গুজবে কান দিবেন না। এ ধরনের গুজবে কিছু নিরিহ মানুষের প্রাণ গেছে। ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক সময়ে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসকল কথা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি আরোও বলেন, বিএনপি-জামায়েত জোটকে মানুষ আজ বয়কট করেছে। তাইতো তারা দেশে এবং বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তাদের এসকল ষড়যন্ত্র জনগনকে সাথে নিয়ে রুখে দিয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার প্রমূখ।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহম্মেদ, বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক প্রমূখ সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।